আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন : ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ভোলা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজল কুমার দাস-এর সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় নবাগত ইউএনও সজল কুমার দাস গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। উন্নয়ন ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন লিটনসহ ভোলা সদর উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728