আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী সহ তিন আসামি গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026
  • সংবাদটি দেখেছেন: 94
ছবির ক্যাপশন : ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী সহ তিন আসামি গ্রেফতার

ভোলার গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৬ জুন) রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনিতে অভিযান চালিয়ে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ দল তাদের গ্রেফতার করে।

বুধবার সকালে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রওনক জাহান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন নিহত মিতুর স্বামী সোহাগ, শাশুড়ি কোহিনূর বেগম এবং ননদ মুক্তা আক্তার। তারা মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৪ নম্বর আসামি।

র‍্যাব সূত্র জানায়, গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় গত ৫ জুন রাতে ভোলা সদর মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় চারজনকে নামীয় এবং পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ঘটনার পর থেকেই র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনিতে অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728