আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন : চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি.... এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ৯ নং চরসামাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার ৩ জুলাই জুমার নামাজের পর চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন। পরে মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসন ও সরকারের প্রতি মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।



বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগই নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


অনুষ্ঠান শেষে ২ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রেদোয়ান সবুজকে সভাপতি, বশার মাস্টার, আলম লিটন, আবদুল মান্নান হাওলাদার ও সুমন তহশিলদারকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন নোমানকে সাধারণ সম্পাদক, শামীম নবাবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তফাজ্জল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।


এ সময় মাদক নির্মূল কমিটির সদস্য, বিভিন্ন মসজিদের মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ কয়েকটি এলাকার জন সাধারণ  উপস্থিত ছিলেন।


প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728