আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026
  • সংবাদটি দেখেছেন: 100
ছবির ক্যাপশন : ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ভোলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিদর্শন করা হয়। এ সময় র‌্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন। অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আস সুন্নাহ জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা এবং যমুনা মেডিকেল সার্ভিসেসকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। জেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন ও বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728