আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন : ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ভোলা সরকারি কলেজের উদ্যোগে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। শনিবার (১৮ জুলাই) কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার কৃতি সন্তান ভোলা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিয়মিত অধ্যবসায়, সৃজনশীল চিন্তা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল বলেন, ভোলা সরকারি কলেজ সবসময় শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা অন্যদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন পাবলিক পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল উদ্দিন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728