আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 34
ছবির ক্যাপশন : ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদস্যদের কল্যাণ, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আবাসন সুবিধার মানোন্নয়নের লক্ষ্যে ভোলা জেলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

আধুনিক এমআই সেন্টারে পুরুষ পুলিশ সদস্যদের জন্য ৮টি এবং নারী সদস্যদের জন্য ২টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সংক্রামক রোগীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ স্থাপন এবং হাসপাতালের মেডিসিন স্টোর আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে পুলিশ সদস্যরা কর্মস্থলের কাছেই আরও দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

একই সঙ্গে পুলিশ সদস্যদের আবাসন ও অতিথি আপ্যায়নের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মেহমানখানার আধুনিকায়ন করা হয়েছে, যা জেলা পুলিশের কল্যাণমূলক অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার। একটি সুস্থ, দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে উন্নত স্বাস্থ্যসেবা অপরিহার্য। সেই লক্ষ্যেই হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যার এমআই সেন্টার চালু, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, কোয়ারেন্টাইন কক্ষ এবং আধুনিক মেডিসিন স্টোরের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) মো. ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, জেলা পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পুলিশ সুপার আধুনিকায়িত হাসপাতাল, এমআই সেন্টার, কোয়ারেন্টাইন কক্ষ, মেডিসিন স্টোর ও মেহমানখানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728