আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 103
ছবির ক্যাপশন : ভোলায় তিন দিনব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

ভোলা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : জেলায় তিন দিনব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

জেলা প্রশাসক সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.নজরুল হক অনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।

এ কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই, ফ্যাক্ট চেকিং ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার প্রথম দিনে স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ সাহাবউদ্দিন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728