আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ঋণের টাকায় কেনা অটোরিকশা চুরি হওয়ায় ৯ সদস্যের পরিবার নিয়ে দিশাহারা হিরণ

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন : ঋণের টাকায় কেনা অটোরিকশা চুরি হওয়ায় ৯ সদস্যের পরিবার নিয়ে দিশাহারা হিরণ

স্টাফ রিপোর্টার : নিজের কোনো জমিজমা নেই, মা, ছোট ভাই, বোন, স্ত্রী ও সন্তানসহ ৯ সদস্যের বড় পরিবার নিয়ে সরকারি গুচ্ছগ্রামে বসবাস করেন হিরণ। চড়া সুদে ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনে তা চালিয়ে কোনো রকমে টেনেটুনে চলছিল তার সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আয়ের একমাত্র সম্বল সেই অটোরিকশাটিও চুরি হয়ে গেছে। শনিবার (২৭ জুন) সকালে ভোলা শহরের ডায়াবেটিস হাসপাতাল রোড এলাকা থেকে এটি চুরি হয়। একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে পরিবার নিয়ে এখন পুরোপুরি দিশাহারা হয়ে পড়েছেন এই অসহায় চালক।


হিরণ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের বাসিন্দা। ভুক্তভোগী হিরণ জানান, অনেক কষ্ট করে ঋণ নিয়ে তিনি অটোরিকশাটি কিনেছিলেন। মাত্র দুই মাস আগে আবারও ঋণ নিয়ে এক লাখ ৩৫ হাজার টাকা খরচ করে অটোরিকশাটি মেরামত করেন। প্রতিদিন অটোরিকশা চালিয়ে ঋণের কিস্তি পরিশোধ এবং পরিবারের মুখে অন্ন জোগাতেন। গাড়িটি চুরি হয়ে যাওয়ায় এখন কিস্তির টাকা শোধ ও পরিবারের খাবার জোগানো নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।


হিরণের ভাষ্যমতে, প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর দৌলতখান থেকে যাত্রী নিয়ে ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে আসেন। যাত্রী নামিয়ে সকাল ১০টার দিকে অটোরিকশাটি ডায়াবেটিস হাসপাতাল রোডের ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের পাশে রেখে সামান্য দূরে চা পান করতে যান। মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন তার অটোরিকশাটি আগের জায়গায় নেই। এরপর আশপাশের বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির কোনো সন্ধান পাননি তিনি।


এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, অটোরিকশা চুরির ঘটনায় ভুক্তভোগী চালক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন পন্থায় অটোরিকশাটি উদ্ধার এবং চোর চক্রকে সনাক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728