ভোলায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ আফিয়া নামের এক কিশোরী
প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
নিউজ প্রকাশের তারিখ :
Jul 24, 2026
সংবাদটি দেখেছেন: 57
ছবির ক্যাপশন : ভোলায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ আফিয়া নামের এক কিশোরী
ভোলার ভেদুরিয়া থেকে আফিয়া আক্তার (১৭) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। গত শনিবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আফিয়া ওই এলাকার মো. গিয়াস উদ্দিন ও খাদিজা বেগমের কন্যা।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আফিয়া বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। সন্তানের অপেক্ষায় পরিবারের প্রতিটি সদস্য এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন।
আফিয়ার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ আফিয়া আক্তারের সন্ধান পেলে বা কোনো তথ্য জেনে থাকলে দ্রুত ০১৯৭৫-৮৬৬৮৩০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।