আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন : ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

নিজস্ব প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত মোঃ ফিরোজ জামাদ্দার (৫৫) সহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। রোববার (১২ জুলাই ২০২৬) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। এর আগে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ চারজনকে আটক করে কোস্ট গার্ডকে খবর দেয়। পরে কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। আটকরা হলেন-দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মো. ফয়সাল (২৫), পিতা: কালু কাজী একই এলাকার মোঃ ইব্রাহিম (২৫) পিতা: জাহাঙ্গীর কাজী, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকার মোঃ কামাল (৩০) পিতা: মৃত সাইদুল হক এবং দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ এলাকার কুখ্যাত ডাকাত মোঃ ফিরোজ জামাদ্দার (৫৫) পিতা: ওবায়দুল হক। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728