আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলায় আ"লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন : ভোলায় আ"লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল সোমবার (২২ জুন ২০২৬) রাতে ভোলা জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহরের এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দিতে দেখা যায়।


মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর মোহাম্মদ রুবেল, সিনিয়র সহ-সভাপতি, সাজ্জাদ হোসেন মুন্না, সহ-সভাপতি নুরুল ইসলাম বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বেলাল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ জেলা, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।


ছাত্রদল যেকোনো মূল্যে এই অপচেষ্টা রুখে দিতে রাজপথে প্রস্তুত রয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতৃবৃন্দ। এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728