আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বাদির বিষপান!

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন : ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বাদির বিষপান!

ভোলায় স্বামীর বিরুদ্ধে দায়ের করা একটি যৌতুক নির্যাতন মামলার চার্জশিট থেকে সতীন ও তার বাবা-মায়ের নাম বাদ পড়ায় আদালতকক্ষে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাঁরাবানু (৩৫) নামে এক নারী। পরে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (২৪ জুন) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠুর এজলাসে এ ঘটনা ঘটে।

আহত তাঁরাবানু জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যের চর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১১ এলাকায় তার ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করেন এবং একটি ডেন্টাল ক্লিনিকে কর্মরত রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট তাঁরাবানু তার স্বামী বাহার উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর সিআর-৫২৫/২৫।

মামলার আসামিরা হলেন—স্বামী বাহার উদ্দিন (৩২), বাহার উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর বাবা মিছির খাঁ, মা নূর নাহার বেগম এবং দ্বিতীয় স্ত্রী সাথী বেগম। মামলার প্রধান আসামি বাহার উদ্দিন এ মামলায় কয়েক মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান।

বুধবার মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। আদালত বাহার উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন এবং অপর তিন আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এ সময় ক্ষুব্ধ হয়ে তাঁরাবানু তার ব্যাগ থেকে একটি কীটনাশকের বোতল বের করে আদালতকক্ষেই পান করেন বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে আদালতে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন বলেন, “আদালত চলাকালীন সময়ে ওই নারী কিছু একটা পান করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরাফাতুর রহমান বলেন, ওই নারীর চিকিৎসা চলছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি কী ধরনের পদার্থ পান করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এ বিষয়ে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামিপক্ষের আইনজীবী মোঃ ফরিদুর রহমান বলেন, বিচারিক প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তিনি হয়তো মনে করেছিলেন, এদিনই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। প্রকৃতপক্ষে আদালত কেবল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728