আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শাহাজামাল গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 83
ছবির ক্যাপশন : ভোলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শাহাজামাল গ্রেপ্তার

ভোলার ভেদুরিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ ও র‍্যাব-৮ এর যৌথ দল। গ্রেপ্তারকৃত আসামি মো. শাহাজামাল (৫০) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম চরকালী এলাকার একটি বসতঘরে ৪ বছর ৯ মাস বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে ১৮ জুন ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম ও ভোলা সদর মডেল থানার ওসির তত্ত্বাবধানে একাধিক টিম আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর সহযোগিতায় গত ২৩ জুন দুপুরে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহাজামালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভোলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলাটির তদন্ত ও অগ্রগতি জেলা পুলিশ সুপার নিবিড়ভাবে তদারকি করছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728