আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 51
ছবির ক্যাপশন : ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক

তজুমউদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবী মব-সৃষ্টি করে দুই নারী পুরুষকে গলায় জুতার মালা পড়িয়ে নির্যাতন ও মারপিটের ঘটনায় ৪ জনকে আটক করেছেন থানা পুলিশ। এঘটনায় ভুক্তভোগী মাহে আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নে উত্তর চাপড়ী গ্রামের নিজ বাড়ি থেকে ৪ আসামীকে আটক করা হয়। ৬ জুলাই সকাল ১১টার দিকে সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সহিদ মেম্বারের বাড়িতে এই নির্যাতনের ঘটনা ঘটে।


মামলা সুত্র জানায়, সোনাপুর ৬নং ওয়ার্ডের দুলাল প্রধানের ছেলে মোঃ সজিব আবাসনে ঘর দিবে বলে একই এলাকার মৃত আঃ আলীর ছেলে মাহে আলম (৫৮)এর কাছে ২০ হাজার টাকা ও পরে একলক্ষ টাকা দাবী করেন। টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে এক নারীর সাথে চারিত্রিক অপবাদ দিয়ে সবুজ গংরা মব সৃষ্টি করে দুই জনকে হাত পা বেঁধে নির্যাতন করে জুতার মালা পড়িয়ে এলাকায় ঘুড়িয়ে ফেজবুকে পোস্ট করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, চাঁদাদাবী ও নির্যাতনের ঘটনায় মাহে আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ০৩, তারিখ ০৭.০৭.২০২৬ ইং। কর্মকর্তা আরো জানান, আটককৃত সজিবের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে।


তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ফেজবুকে একটি ভিডিও দেখে এলাকা পরিদর্শন ও তদন্ত করার পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ সজিব, রাকিব হোসেন ভুট্টো, রায়হান ও রাসেদ নামে চারজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728