আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 71
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম।সভায় পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয়নি, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।এ সময় মে মাসে বিভিন্ন দাপ্তরিক ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও অফিসের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জাম বিতরণ করা হয়।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা (ডিএসবি), কোর্ট পুলিশ পরিদর্শক, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা।সভায় পুলিশ সুপার বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের পেশাগত দক্ষতা ও মনোবল বৃদ্ধির মাধ্যমে জনগণকে আরও উন্নত সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। সকল সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই।”

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728