আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন : বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক :ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি ড্রেজার, ৩টি বাল্কহেড এবং ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

‎কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

‎পরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন বৃদ্ধি পায় এবং ফসলি জমি ও জনবসতির ব্যাপক ক্ষতি হয়। বালুখেকোদের হাত থেকে কৃষিজমি ও মানুষের আবাসস্থল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, দেশের উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কোস্ট গার্ড নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728