আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলা সদর হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসাসেবা নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : ভোলা সদর হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসাসেবা নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা আরজু ও রনি দম্পতির নবজাতক সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে ভোলা সদর হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন উঠেছে ভোলা সাধারণ জনমনে। পরিবারের পক্ষ থেকে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলা এবং ভুল চিকিৎসার অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের অবহেলা ও ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে নবজাতক শিশুটি মারা যায়। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মূল ঘটনা হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার পর কর্তব্যরত কোন চিকিৎসক ছিলেন না পরবর্তীতে সিনিয়র নার্সরা নিজেরাই ডেলিভারি করার চেষ্টা করেন এবং তার ফলে ওই বাচ্চাটির মৃত্যু ঘটে নবজাতকের মাথায় আঘাত পায় পরবর্তীতে বাচ্চাটির মৃত্যু হয়।

নিহত নবজাতকের পরিবার জানায়, গভীর শোকের কারণে তারা কোনো মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। এমনকি ময়নাতদন্তও করানো হয়নি। তাদের ভাষ্য, যে সন্তান পৃথিবীর আলোই দেখতে পারেনি, তাকে আর কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিতে চাননি তারা।

ঘটনার বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে অবগত করা হয়েছে। পাশাপাশি জেলার সিভিল সার্জনকেও বিষয়টি জানানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মান, রোগীর নিরাপত্তা এবং চিকিৎসাকর্মীদের জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সচেতন মহলের দাবি, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। যদি কারও অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া যায়, পরবর্তীতে যেন এরকম ঘটনা না ঘটে সেই বিষয়টির জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা হোক ।

একটি নবজাতকের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়; এটি একটি পরিবারের স্বপ্ন, আশা ও ভালোবাসার অপূরণীয় ক্ষতি। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728