আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন : ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন  উপজেলার ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবন গঠনের প্রত্যাশায় আয়োজিত এ অনুষ্ঠানে আবেগ, ভালোবাসা ও শুভকামনার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।


শনিবার  সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয় । শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা  বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল।  তিনি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দজ জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, এসময় তার বক্তব্যে তিনি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ের স্মৃতি চারন করে বলেন এ কলেজ প্রতিস্ঠাতা বর্তমান জাতীয় সংসদের স্পীকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। একলেজ প্রতিস্ঠাতা করতে এলাকার মানুষের অনেক অবদান রয়েছে বলে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি ছাত্র শিক্ষকদের পড়া লেখার মানোন্নয়নের প্রতি জোর দেয়ার অনুরোধ করেন। বক্তব্য দেন অত্র করেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন। তিনি বলেন “দীর্ঘ দুই বছরের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আজ জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এইচএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এটি ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বক্তব্য রাখেন ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলেউদ্দিন মিলন তিনি বলেন 

মনে রাখতে হবে, শুধু উচ্চশিক্ষিত হলেই হবে না, একজন আদর্শ মানুষ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দেশের সবচেয়ে বড় প্রয়োজন সৎ, নৈতিক ও মানবিক মানুষ। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করিমুন্নেছা মহিলা কলেজের প্রভাষক রেজাুউর রহমান শাহিন।  তিনি বলেন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও আদর্শকে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র করেজের ম্যানেজিং কমিটির সদস্য এহসানুল হক লিটন, জহিরুল ইসলাম,  প্রভাষক নুর উদ্দিন,অত্র কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী  প্রমুখ।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের প্রিয় ক্যাম্পাস, শিক্ষক ও সহপাঠীদের স্মৃতি মনে করে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষকরা শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার আহব্বান জানান। সবশেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মেধার বিকাশ, কাঙ্ক্ষিত ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণও কামনা করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728