আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

চরনোয়াবাদে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন ও ভিক্ষোভ মিছিল : কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশ সুপারের

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 155
ছবির ক্যাপশন : চরনোয়াবাদে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন ও ভিক্ষোভ মিছিল : কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশ সুপারের

স্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার পশ্চিম চরনোয়াবাদ চৌমুহনী এলাকায় মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর "চরনোয়াবাদের সর্বস্তরের জনগণ" ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তারা অবিলম্বে মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতার এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

মানববন্ধন শেষে চরনোয়াবাদ চৌমুহনী বাজার থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা ভোলা জেলা পুলিশ সুপারের বাসভবনে গিয়ে তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণকালে ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার বলেন, "মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা যেসব অভিযোগ ও তথ্য দিয়েছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728