Logo
প্রিন্টের তারিখ: 29 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার  : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। "সময়ের সাথে আগামীর পথে" এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (৩ জুলাই) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।


​এনটিভির ভোলা জেলা প্রতিনিধি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক  আলহাজ্ব গোলাম নবী আলমগীর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


​আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে এনটিভি গত দুই দশক ধরে দেশের গণমাধ্যমে এক অনন্য উচ্চতা তৈরি করেছে। শুধু দেশেই নয়, প্রবাসী বাঙালিদের কাছেও এনটিভি একটি নির্ভরযোগ্য নাম। ভোলাসহ উপকূলীয় অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যার কথা এনটিভি সবসময় সততার সাথে তুলে ধরেছে এবং আগামীতেও এই ধারা বজায় রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।


​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


​অনুষ্ঠানে ভোলার স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও এনটিভির দর্শক-শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সবাই এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোলা প্রেস ২০২৬
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF