Logo
প্রিন্টের তারিখ: 13 September 2026 | প্রকাশের তারিখ: Sep 13, 2026

সংবাদ শিরোনাম : ভোলায় ৫ কেজি গাঁজাসহ চরফ্যাশনের নাহিদ আটক

ভোলায় ৫ কেজি গাঁজাসহ চরফ্যাশনের নাহিদ আটক

নিজস্ব প্রতিবেদক : গতকাল ​ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় স্কুল ব্যাগে সুকৌশলে পাচারের সময় পাঁচ কেজি গাঁজাসহ মো. নাহিদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রাতে ইলিশা পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।


​আটককৃত নাহিদ জেলার শশিভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসান দুবাইয়ের ছেলে।


​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলমের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নাহিদের সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


​এ বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলম জানান, "মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। আটক যুবক স্কুল ছাত্রের ছদ্মবেশে ব্যাগে করে গাঁজা পাচার করছিল। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"


​পুলিশ জানায়, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকের উৎস এবং এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোলা প্রেস ২০২৬
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF