Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 31, 2026

সংবাদ শিরোনাম : চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর নামে এক কাট মিস্ত্রির মৃত্যু

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর নামে এক কাট মিস্ত্রির মৃত্যু

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর (৪০) নামে এক কাট মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন কাট মিস্ত্রি ছিলেন।


নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি নির্মাণাধীন ভবনে কাটিংয়ের কাজ করছিলেন জাহাঙ্গীর। এ সময় ব্যবহৃত কাটিং মেশিনের বিদ্যুতের তারে লিকেজ থাকায় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।


ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।


জাহাঙ্গীরের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, তিনি পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি আর্থিক ও সামাজিকভাবে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


স্থানীয়রা কর্মক্ষেত্রে বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়ে বলেন, নির্মাণকাজে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোলা প্রেস ২০২৬
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF