Logo
প্রিন্টের তারিখ: 29 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : ভোলায় ছাত্রকে বলাৎকার, শিক্ষক অশোক চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা

ভোলায় ছাত্রকে বলাৎকার, শিক্ষক অশোক চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা

ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। তিনি ভোলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।


এ ঘটনায় রোববার (২১ জুন) সকালে ভোলা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।


ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ জুন বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন শিক্ষক অশোক চন্দ্র ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলায় চিলেকোঠায় ডেকে নিয়ে যান। পরে সেখানে ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন।


এ বিষয়ে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষার বিশ্বাস বলেন, এ ঘটনায় তদন্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, ‌‘এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষাথীর মা অভিযোগ দিয়েছেন। আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোলা প্রেস ২০২৬
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF