Logo
প্রিন্টের তারিখ: 13 September 2026 | প্রকাশের তারিখ: Sep 13, 2026

সংবাদ শিরোনাম : ভোলায় পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন

ভোলায় পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন

ভোলা, ১৮ জুন, ২০২৬, (বাসস): প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে ভোলায় তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।


আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আবু সুফিয়ান, ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ওমর ফারুক, বাসসের ভোলা প্রতিনিধি-আল-আমিন শাহরিয়ার প্রমুখ।


আলোচনায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও অভিমত ব্যাক্ত করেন তারা।


কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন।


এর আগে, গত মঙ্গলবার তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোলা প্রেস ২০২৬
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF